ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট অবশিষ্ট এক বা দুটি স্থাপনায় ১০ মিনিটের মধ্যে হামলা চালানোর সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব স্থাপনায় হামলার পরিকল্পনাও প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলার কয়েক ঘণ্টা পর এ মন্তব্য করেন ট্রাম্প। তবে ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। ট্রাম্পের দাবি, তেহরান চুক্তিতে পৌঁছাতে আগ্রহী, যদিও তাদের ওপর পুরোপুরি আস্থা নেই ওয়াশিংটনের।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে নতুন করে হামলার প্রস্তুতির পাশাপাশি সামরিক অভিযানের বিভিন্ন বিকল্প নিয়ে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন ট্রাম্প।
এদিকে, মধ্যপ্রাচ্যে বিমান প্রতিরক্ষাব্যবস্থা ও সামরিক সরঞ্জাম বাড়িয়েছে পেন্টাগন। যুক্তরাষ্ট্রের ১০টি পরিবহন বিমান দক্ষিণ ইসরায়েলে অবতরণ করেছে বলেও জানিয়েছে কান নিউজ। তবে নতুন করে হামলার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়নি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।