রবিবার, ০১ নভেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

ছাত্রজীবনের রাজনৈতিক পরিচয় কর্মজীবনে না আনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছাত্রজীবনের রাজনৈতিক পরিচয় কর্মজীবনে না আনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
ছাত্রজীবনের রাজনৈতিক পরিচয় কর্মজীবনে না আনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
সর্বশেষ উপলব্ধ: নভেম্বর ০১, ২০২৬ ০২:৪৮ অপরাহ্ন

ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলেও তা যেন কর্মজীবনে কোনোভাবেই প্রভাব না ফেলে—৪৫তম বিসিএস পুলিশ ও আনসার ক্যাডারের নবীন কর্মকর্তাদের এমন নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (১ নভেম্বর) সচিবালয়ে নবযোগদানকৃত কর্মকর্তাদের ব্রিফিং ও পরিচিতি সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী কর্মকর্তাদের শৃঙ্খলা ও সার্ভিস রুলস মেনে চলার পাশাপাশি জ্যেষ্ঠ কর্মকর্তাদের আইনানুগ নির্দেশনা অনুসরণের আহ্বান জানান।

তিনি বলেন, পুলিশ ও আনসার বাহিনীর কাজ চ্যালেঞ্জিং। দায়িত্ব পালনে পেশাদারিত্ব, বিচক্ষণতা ও দ্রুত সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা জরুরি। কোনো অবস্থাতেই ক্ষমতার অপব্যবহার করা যাবে না বলেও সতর্ক করেন তিনি।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি (ইনচার্জ) এ কে এম আওলাদ হোসেন এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ উপস্থিত ছিলেন।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে ৬৫ জন এবং আনসার ক্যাডারে ১৯ জন কর্মকর্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেছেন।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !