২০২৬ সালের চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের কার্ল ডেইসেরথ এবং জার্মানির পিটার হেগেমান ও জর্জ নাগেল। আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল এবং অপটোজেনেটিকস নিয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য তাদের এ পুরস্কার দেয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সুইডেনের স্টকহোমে নোবেল অ্যাসেম্বলি এ বছরের চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ীদের নাম ঘোষণা করে।
এর আগে ২০২৫ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পান যুক্তরাষ্ট্রের মেরি ব্রুনকো ও ফ্রেড র্যামসডেল এবং জাপানের শিমুন সাকাগুচি। ‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’ নিয়ে আবিষ্কারের জন্য তাদের এ পুরস্কার দেয়া হয়।
২০২৪ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পান যুক্তরাষ্ট্রের ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকুন। মাইক্রো আরএনএ আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশন জিন নিয়ন্ত্রণে অবদানের জন্য তারা এ পুরস্কার পান।
আগামী ১০ ডিসেম্বর সুইডেনের স্টকহোমে অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে নোবেল পুরস্কার তুলে দেয়া হবে। এ বছর প্রতিটি নোবেল পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা।
প্রতিবছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণা করে সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট। ১৯০১ সাল থেকে দেয়া হয়ে আসা নোবেল পুরস্কারের নামকরণ করা হয়েছে সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে। ১৯৬৯ সালে নোবেল পুরস্কারের সঙ্গে অর্থনীতিও যুক্ত হয়।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।