
গোপালগঞ্জে চলমান ঘটনাগুলোকে পলাতক ফ্যাসিস্টদের পরিকল্পনার অংশ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি অভিযোগ করেন, সেখানে হত্যাযজ্ঞ চালিয়ে পলাতকরা দেশে ফিরতে চায়।
রোববার (২২ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, বিএনপি যে সনদে স্বাক্ষর করেছে, তা অক্ষরে অক্ষরে পালনের প্রতিশ্রুতি দিয়েছে। তবে যারা বিএনপিকে গণভোট ও জুলাই সনদ নিয়ে দোষারোপ করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন।
সমাবেশে উপস্থিত বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে সবাইকে সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।