
আওয়ামী লীগকে ‘জাতীয় শয়তান’ আখ্যা দিয়ে দলটির নেতাকর্মীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (২২ নভেম্বর) স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিলে তিনি বলেন, আওয়ামী লীগের মধ্যে মানবতা ও ভালোবাসা নেই। রাজনীতি বলতে তারা মানুষ হত্যা এবং বিরোধীদের ধ্বংস করাকে বোঝে।
রিজভী বলেন, পার্লামেন্টে আইন করা উচিত, আওয়ামী লীগ জাতীয় শয়তান। এখন থেকে তাদের জাতীয় শয়তান হিসেবে বিবেচনা করা হবে। শয়তানের কোথাও কোনো জায়গা নেই।
তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ সত্য, ন্যায় ও ন্যায়বিচারের পক্ষে। যারা জনগণের সঙ্গে দুশমনি করেছে, তাদের এ দেশে নতুন করে রাজনীতি করার সুযোগ নেই।
বিএনপির এই নেতা বলেন, যারা আগুন লাগানো, সন্ত্রাসী কর্মকাণ্ড, ককটেল ও বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে।
তিনি দাবি করেন, সরকারপ্রধান তারেক রহমান চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে অপরাধীদের কঠোরভাবে দমন করতে পারতেন, কিন্তু তা করেননি। অপরাধীদের আইনের আওতায় এনে বিচার করা দরকার।
রিজভী বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে পাহারা দেবেন, যাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের চলাচলের ওপর নজর রাখা যায়। তাঁর অভিযোগ, গত ১৭ বছরে দলটির নেতাকর্মীরা বিপুল অর্থসম্পদের মালিক হয়েছেন।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।