
ইরানের বর্তমান নেতৃত্ব আগের তুলনায় কিছুটা নমনীয় হলেও দেশটির সঙ্গে সমঝোতায় পৌঁছানো কঠিন বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান যাতে ভবিষ্যতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। সে লক্ষ্যে দীর্ঘমেয়াদি ও স্থায়ী চুক্তি করতে চান তিনি।
শনিবার (২১ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। তিনি বলেন। ইরানের বর্তমান নেতৃত্বের সঙ্গে আলোচনা কিছুটা সহজ হতে পারে। তবে তাদের প্রতিশ্রুতির ওপর নির্ভর করা কঠিন। কারণ চুক্তিতে পৌঁছানোর পরও তারা তা লঙ্ঘন করে বলে অভিযোগ করেন তিনি।
ট্রাম্পের মতে। এমন একটি পারমাণবিক চুক্তি প্রয়োজন যা তার প্রেসিডেন্সির মেয়াদ শেষ হওয়ার পরও কার্যকর থাকবে। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব পরিবর্তন হলেও ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ না পায়। সেটিই নিশ্চিত করতে চান তিনি।
এর আগে ট্রাম্প দাবি করেন। ইরানের নেতৃত্বে ইতোমধ্যে দুইবার পরিবর্তন ঘটিয়েছেন তিনি এবং বর্তমানে দেশটির তৃতীয় নেতৃত্বের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দীর্ঘদিনের পারমাণবিক উত্তেজনার মধ্যেই স্থায়ী সমঝোতার ওপর জোর দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।