২০২৬ সালের রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই। অণুর অসমমিতি তৈরির রহস্য উন্মোচনে অরৈখিক প্রভাব ও স্ব-অনুঘটন বা অটোক্যাটালাইসিস আবিষ্কারের স্বীকৃতি হিসেবে তাদের এ পুরস্কার দেয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বিজয়ীদের নাম ঘোষণা করে। নোবেল কমিটির মতে, তাদের গবেষণা অসমমিত জৈব সংশ্লেষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নতুন দিগন্ত তৈরি করেছে।
নোবেল কমিটি জানায়, অ্যামিনো অ্যাসিডের মতো কিছু অণু দুটি প্রতিবিম্ব-সদৃশ রূপে থাকতে পারে। কিন্তু জীবদেহে সাধারণত এসব অণুর একটি রূপই দেখা যায়। রাসায়নিক প্রক্রিয়ায় কেন এবং কীভাবে একটি রূপ প্রাধান্য পায়, তা দীর্ঘদিন ধরেই রসায়নের অন্যতম জটিল রহস্য ছিল।
এই রহস্যের সমাধানে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ফরাসি বিজ্ঞানী হেনরি কাগান ও জাপানি বিজ্ঞানী কেনসো সোয়াইকে ২০২৬ সালের রসায়নে নোবেল দেয়া হয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।