জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত 'প্রাথমিক শিক্ষা পদক ২০২৬'-এ উপস্থিত বক্তৃতা (বালিকা) বিভাগে দেশসেরা হয়ে স্বর্ণপদক অর্জন করেছে মাগুরার কৃতী শিক্ষার্থী হুমাইরা ইয়াসমিন। তার এই অনন্য কৃতিত্বে মাগুরা জেলা জুড়ে বইছে আনন্দের জোয়ার ও উৎসবমুখর পরিবেশ।
বুধবার (১৫ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে হুমাইরার গলায় স্বর্ণপদক পরিয়ে দেন এবং তার হাতে সম্মাননা সনদপত্র তুলে দেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এবারের এই প্রতিযোগিতায় সারা দেশের প্রায় ২ কোটি ১৮ লাখের বেশি খুদে শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের লক্ষ্যে ক্রীড়া, সংস্কৃতি, কুইজ ও বিতর্কসহ মোট ৮টি প্রধান বিভাগে ৪৪টি ক্যাটাগরিতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। দেশব্যাপী তৃণমূল পর্যায় থেকে ধাপে ধাপে যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত পর্বে হুমাইরা তার চমৎকার বাচনভঙ্গি ও মেধার স্বাক্ষর রেখে প্রথম স্থান অধিকার করে।
হুমাইরার এই ঐতিহাসিক সাফল্যে তার পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং মাগুরাবাসী অত্যন্ত আনন্দিত ও গর্বিত। স্থানীয় সচেতন মহল মনে করছেন, হুমাইরার এই অর্জন মাগুরার অন্যান্য কোমলমতি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশ নিতে এবং নিজেদের মেধা বিকাশে দারুণভাবে অনুপ্রাণিত করবে।
সজীবুজ্জামান/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।