ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সুবিধা হয় এমন আঞ্চলিক জ্বালানি রপ্তানির সব সমুদ্রপথ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, “জ্বালানি রপ্তানির সুবিধা সবাই পাবে, নয়তো কেউই পাবে না।”

বিশ্লেষকদের মতে, এই বক্তব্যের মাধ্যমে ইরান ইয়েমেনের হুতি গোষ্ঠীর মাধ্যমে বাব-এল-মান্দেব প্রণালিতে নৌ চলাচল ব্যাহত করার ইঙ্গিত দিয়েছে। এর আগে ইরান হরমুজ প্রণালি বন্ধ এবং যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। হুতিদের এক নেতা সতর্ক করে বলেছেন, ইয়েমেনে হামলা অব্যাহত থাকলে বাব-এল-মান্দেব প্রণালিও বন্ধ করা হতে পারে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও তেলের বাজারে বড় প্রভাব ফেলতে পারে।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।