স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার সম্পূর্ণ আইনানুগ ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত করা হবে। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ও সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনের ফলে ব্যক্তি হিসেবে শেখ হাসিনার পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধেও বিচার কার্যক্রম চালানো সম্ভব হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গণতন্ত্র ও রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার নিশ্চিত করতে জাতীয় ঐক্য অটুট রাখা জরুরি। তিনি তরুণ প্রজন্মসহ সবাইকে একটি নিরাপদ, গণতান্ত্রিক ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়তে একযোগে কাজ করার আহ্বান জানান।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।