বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে প্রাণঘাতী হামলার ঘটনা বাড়ায় নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা শিপিং ডেটা মনিটর কেপলারের তথ্যের বরাতে এ তথ্য জানায়।

কেপলারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল কিছুটা বেড়েছে। এদিন ২১টি পর্যবেক্ষণাধীন ট্রানজিট রেকর্ড করা হয়, যার মধ্যে অপরিশোধিত তেল, এলপিজি, মিথানল ও লৌহ আকরিক বহনকারী বাণিজ্যিক জাহাজ ছিল। তবে সাম্প্রতিক হামলার কারণে গুরুত্বপূর্ণ এই নৌপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
উপমা/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।