ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন, বিএফআইইউ প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন।
বুধবার (১৫ জুলাই) সংবাদ সম্মেলনে তিনি বলেন, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের দেশের মধ্যে থাকা ৫৭ হাজার কোটি টাকার এবং বিদেশ থেকে ১৯ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। দেশ থেকে যে সম্পদ চুরি হয়ে গেছে তা উদ্ধারের চেষ্টা চলছে। বছরের শেষ নাগাদ এ বিষয়ে সুখবর মিলবে। বিদেশ থেকে সম্পদ ফেরত আনতে আন্তর্জাতিক আইনি সহায়তা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিসহ বিভিন্ন উদ্যোগ চলছে।

বিএফআইইউ প্রধান বলেন, শেখ হাসিনার পরিবার এবং এস আলম, নাবিল, বেক্সিমকো ১০ শিল্প গ্রুপের অবৈধ সম্পদ অর্জন, কর ফাঁকি ও অর্থপাচার খতিয়ে দেখতে যৌথ তদন্ত দল কাজ শুরু করেছে।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।