বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
সকালের বৃষ্টিতে স্বস্তি ফিরল রাজধানীতেপুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল, ১১ কর্মকর্তার পদে পরিবর্তনব্যয়বহুল ফার্নিচারসহ বিদেশি পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভসোলারের প্রায় সব যন্ত্রপাতি ১ শতাংশ শুল্কে আমদানির সুযোগডেঙ্গু প্রতিরোধে বিশেষ নজরের নির্দেশ প্রধানমন্ত্রীরআসিফ মাহমুদের লেনদেনের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠিএসআই আলতাফ হত্যা: আসামিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীরবাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসায় সহজীকরণ চাইলেন রাষ্ট্রপতিলংমার্চে বাধা দিলে প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলেরটিসিবির ৫৯ লাখ সুবিধাভোগী বাদ, ভর্তুকি শূন্যে নামানোর পরিকল্পনাঅখিলেশে সাড়া নেই, মায়াবতীর সঙ্গে জোটের পথে ওয়েইসি?কুকুরের উৎপাতের প্রতিবাদে কর্মকর্তার টেবিলে ৪ কুকুরকানাডাকে ইইউর সহযোগী সদস্য করার উদ্যোগে ট্রাম্পের হুমকিসৌদির এফ-১৫ ভূপাতিতের দাবি হুতিদের, ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশযুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শেষের পথে, তেহরানের সঙ্গে সরাসরি যোগাযোগের দাবি ট্রাম্পেরচীন-পাকিস্তানের নতুন সীমান্ত উদ্যোগ, বিপাকে ভারতদুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি অসম্ভব: জাতিসংঘ মহাসচিবএইচআইভি সংক্রমণে লাগামহীন বৃদ্ধি, ফিজিতে জরুরি অবস্থাঅস্ট্রেলিয়ায় শিক্ষার্থীদের ভিসায় নতুন নিয়ম, বাদ পরিবারের সুযোগশততম গোল করে মায়ামিকে শিরোপা এনে দিলেন মেসি‘ওই নারী আমার বান্ধবী’, ভাইরাল ভিডিও নিয়ে পাভেলতিতুমীর এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যুজয়পুরহাটে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২বিডিআর হত্যার চার প্রত্যক্ষদর্শীকে হত্যার অভিযোগ জিয়াউল আহসানের বিরুদ্ধে

মালয়েশিয়ার শ্রমবাজার চালুর সম্ভাবনা। প্রস্তুতি নিতে কর্মীদের পরামর্শ

মালয়েশিয়ার শ্রমবাজার চালুর সম্ভাবনা। প্রস্তুতি নিতে কর্মীদের পরামর্শ
মালয়েশিয়ার শ্রমবাজার চালুর সম্ভাবনা। প্রস্তুতি নিতে কর্মীদের পরামর্শ
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০১, ২০২৬ ০১:৩০ অপরাহ্ন

মালয়েশিয়াগামী বাংলাদেশি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী আগামী এক সপ্তাহের মধ্যে বাংলাদেশের জন্য মালয়েশিয়ার কর্মী গ্রহণের অনলাইন সিস্টেম চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। সিস্টেম চালু হলে দ্রুত মেডিকেল কার্যক্রমও শুরু হতে পারে।

মালয়েশিয়ায় কর্মসংস্থানে আগ্রহীদের এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার পরামর্শ দেয়া হয়েছে। এ ক্ষেত্রে নিজ নিজ জেলার বিএমইটি অফিস থেকে BMET Registration সম্পন্ন করতে হবে। পাশাপাশি জেলার টিটিসি থেকে বাধ্যতামূলক তিন দিনের TTC Training শেষ করতে হবে। পাসপোর্টের মেয়াদ কমপক্ষে দুই বছর রয়েছে কি না তা নিশ্চিত করার পাশাপাশি পাসপোর্ট। জাতীয় পরিচয়পত্র এবং প্রয়োজনীয় ছবি প্রস্তুত রাখার আহ্বান জানানো হয়েছে।

এদিকে কর্মীদের সতর্ক করে বলা হয়েছে সরকারি নির্দেশনা ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে টাকা বা পাসপোর্ট জমা না দিতে। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠান BMET এবং Bangladesh Overseas Employment and Services Limited BOESL অথবা সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সম্পন্ন করার পরামর্শ দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নতুন নির্দেশনা প্রকাশ হলে তা দ্রুত জানানো হবে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।