রবিবার, ০২ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
৩ ঘণ্টার মধ্যে ঢাকায় হতে পারে বৃষ্টিএবার মিরপুর মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু ঘিরে রেখেছে পুলিশফ্যাসিবাদের ভয়াবহতার সাক্ষী ‘আয়নাঘরের’ দেয়াল : চিফ প্রসিকিউটরভারতীয় যাত্রীর অন্তর্বাসে ৪৫৫ গ্রাম স্বর্ণসদৃশ বস্তু উদ্ধারবৈঠক ফলপ্রসূ, শিগগির বাংলাদেশ সফরে আসছেন মার্কিন বিনিয়োগকারীরা শ্রমবাজারের পরিবর্তনে দক্ষতা ও নতুন গন্তব্য খোঁজার আহ্বান DIU’র যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎআগামী সপ্তাহে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের ৪৫ শীর্ষ ব্যবসায়ীদেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর৬৭ মৃত্যুর পরও অব্যাহত অভিবাসী ঢল, মরক্কো ফিরেছেন প্রায় ৬৯ হাজার মানুষবাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ভিসা বন্ড ব্যবস্থা স্থায়ী করছে যুক্তরাষ্ট্রএল নিনোর ভয়াবহ প্রভাব নিয়ে জাতিসংঘের নতুন সতর্কবার্তামেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক। শেষে মিলল জর্দার কৌটা ও পানমালয়েশিয়ার শ্রমবাজার চালুর সম্ভাবনা। প্রস্তুতি নিতে কর্মীদের পরামর্শ

বিশ্বশান্তির জন্য মানবিক দর্শনের বিকাশ জরুরি : তথ্যমন্ত্রী

বিশ্বশান্তির জন্য মানবিক দর্শনের বিকাশ জরুরি : তথ্যমন্ত্রী
বিশ্বশান্তির জন্য মানবিক দর্শনের বিকাশ জরুরি : তথ্যমন্ত্রী
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০১, ২০২৬ ০৪:২২ অপরাহ্ন

বিশ্বশান্তি প্রতিষ্ঠা এবং মানবসভ্যতার টেকসই অগ্রগতির জন্য সার্বজনীন মানবিক দর্শনের বিকাশ জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে বাংলাদেশ ফিলোসফিক্যাল সোসাইটি আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে মৌলিক পার্থক্যের অন্যতম ভিত্তি হলো দর্শন। সুস্পষ্ট দর্শন ছাড়া মানবতা ও সভ্যতার পূর্ণ বিকাশ সম্ভব নয়। মানুষের অস্তিত্ব এবং জীবনের উদ্দেশ্য সম্পর্কে অনুসন্ধান থেকেই দর্শনের জন্ম হয়েছে।

তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন ধর্ম মানবকল্যাণের শিক্ষা দিলেও ব্যাখ্যা ও মতপার্থক্যের কারণে নানা দার্শনিক ধারার বিকাশ ঘটেছে। এ বৈচিত্র্য মানবসভ্যতায় দর্শনচর্চার বহুমাত্রিক চরিত্রকে তুলে ধরে।

জহির উদ্দিন স্বপন বলেন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য মানবতা, সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে একটি সার্বজনীন দর্শন গড়ে তোলা প্রয়োজন। সংকট মোকাবিলায় মানুষের দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানবিক দর্শন সমাজকে গঠনমূলক সমাধানের পথে এগিয়ে নেয়, আর সংকীর্ণ চিন্তাভাবনা বিভাজন ও সংঘাতকে দীর্ঘস্থায়ী করে।

তিনি বিশ্বব্যাপী শান্তি সংকট নিরসনে চিন্তাশীল মানুষদের একটি অভিন্ন দার্শনিক প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার আহ্বান জানান।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

 10
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।