ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, আমদানি-রপ্তানি কার্যক্রম দ্রুত করা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।
বৈঠক শেষে তিনি জানান, বেসরকারি খাতের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম বন্দর ও ঢাকা বিমানবন্দরের মতো দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে। এতে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হবে।
বৈঠকে বিনিয়োগ বৃদ্ধি, বেসরকারি খাতের সমস্যা, অর্থনৈতিক অঞ্চল এবং কর্মসংস্থান সৃষ্টির বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।