রবিবার, ০২ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
৩ ঘণ্টার মধ্যে ঢাকায় হতে পারে বৃষ্টিএবার মিরপুর মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু ঘিরে রেখেছে পুলিশফ্যাসিবাদের ভয়াবহতার সাক্ষী ‘আয়নাঘরের’ দেয়াল : চিফ প্রসিকিউটরভারতীয় যাত্রীর অন্তর্বাসে ৪৫৫ গ্রাম স্বর্ণসদৃশ বস্তু উদ্ধারবৈঠক ফলপ্রসূ, শিগগির বাংলাদেশ সফরে আসছেন মার্কিন বিনিয়োগকারীরা শ্রমবাজারের পরিবর্তনে দক্ষতা ও নতুন গন্তব্য খোঁজার আহ্বান DIU’র যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎআগামী সপ্তাহে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের ৪৫ শীর্ষ ব্যবসায়ীদেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর৬৭ মৃত্যুর পরও অব্যাহত অভিবাসী ঢল, মরক্কো ফিরেছেন প্রায় ৬৯ হাজার মানুষবাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ভিসা বন্ড ব্যবস্থা স্থায়ী করছে যুক্তরাষ্ট্রএল নিনোর ভয়াবহ প্রভাব নিয়ে জাতিসংঘের নতুন সতর্কবার্তামেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক। শেষে মিলল জর্দার কৌটা ও পানমালয়েশিয়ার শ্রমবাজার চালুর সম্ভাবনা। প্রস্তুতি নিতে কর্মীদের পরামর্শ

৩ ঘণ্টার মধ্যে ঢাকায় হতে পারে বৃষ্টি

৩ ঘণ্টার মধ্যে ঢাকায় হতে পারে বৃষ্টি
৩ ঘণ্টার মধ্যে ঢাকায় হতে পারে বৃষ্টি
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০১, ২০২৬ ১০:২৯ পূর্বাহ্ন

ঢাকা ও আশপাশের এলাকায় আগামী ৩ ঘণ্টার মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এ সময়ে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

শনিবার (১ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, দিনের প্রথমভাগে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত না হলেও দুপুরের মধ্যে হালকা বৃষ্টি হতে পারে।

এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার ভোর ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।

এর আগে শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

 25
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !