সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
আইফোনের লোভে অপ্রতিমকে হত্যা: পুলিশহাম উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৩৬জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রীবঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা-ট্রলারকে গভীরে না যাওয়ার নির্দেশসংবিধান সংশোধন নিয়ে মতবিনিময় আজ, থাকছে না জামায়াত-এনসিপিবিশ্বজয়ী হাফেজদের দেয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রীসংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে বিশেষ কমিটির সভা থেকে ওয়াকআউটএসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫অপ্রতিম হত্যার বিচার দ্রুত সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীরচলতি অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৮ শতাংশসিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলকমস্কোতে একসঙ্গে ১,৬০০ ড্রোন, নজিরবিহীন হামলায় নিহত ২পিটিআইয়ের পদযাত্রার আগে লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তারইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: থাইল্যান্ডের বিআরএনবোরকা-হিজাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থী সীমিত করতে চায় ইতালিপারমাণবিক পরীক্ষার পর উত্তর কোরিয়ায় ১ হাজার ৩৯৯ ভূমিকম্পমেসিকে বার্সায় ফেরাতে জাভির চেষ্টা, কেন হয়নি জানালেন নিজেইচার দফা দাবি জানিয়ে দুই ঘণ্টা পর মহাসড়ক অবরোধ প্রত্যাহারনিহত নারায়ণ কোচের পরিবারের পাশে ফাউন্ডেশন, দেয়া হলো গাভীসাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারকোরআন হাতে ৬২ শিক্ষার্থী, বীরগঞ্জে ব্যতিক্রমী আয়োজনদিনাজপুরে ফুলবাড়ীতে ভোরের ফুটবলের উদ্যোগে ২০০ তালবীজ রোপণকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্নজয়পুরহাটে কাবাডিতে সদর থানার দ্বিমুকুট, নারী-পুরুষ দুই বিভাগেই চ্যাম্পিয়নপাবনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুশ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি সার জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানাদুর্গাপূজা ঘিরে সিরাজগঞ্জে পুলিশ-পূজা উদযাপন পরিষদের মতবিনিময়পাবনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানসবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিমচট্টগ্রামে ককটেল বিস্ফোরণের ভিডিও ভাইরাল, পুলিশ বলছে ‘গুজব’নিখোঁজের পর ভারত সীমান্তে মিলল বাংলাদেশি কিশোরের মরদেহপাবনায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের মশাল মিছিলঅপ্রতিম হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধলংমার্চ নিয়ে ফেসবুক পোস্ট, জিএমপির কর্মকর্তা প্রত্যাহারযে ৩ অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ বছরের কারাদণ্ড ইনুর

শ্রমবাজারের পরিবর্তনে দক্ষতা ও নতুন গন্তব্য খোঁজার আহ্বান DIU’র

শ্রমবাজারের পরিবর্তনে দক্ষতা ও নতুন গন্তব্য খোঁজার আহ্বান DIU’র
শ্রমবাজারের পরিবর্তনে দক্ষতা ও নতুন গন্তব্য খোঁজার আহ্বান DIU’র
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০১, ২০২৬ ১১:৫৩ পূর্বাহ্ন

বিশ্বজুড়ে অভিবাসন নীতির পরিবর্তন এবং দক্ষ জনশক্তির বাড়তে থাকা চাহিদার প্রেক্ষাপটে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থানের ভবিষ্যৎ নিয়ে রাজধানীতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাজধানীর সিআইআরডিএপি অডিটোরিয়ামে ‘Migration in an Age of Closing Doors: Skills, Destination Diversification, and the Future of Overseas Employment in Bangladesh’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (DIU) সেন্টার ফর মাইগ্রেশন, রিফিউজি অ্যান্ড ডিসপ্লেসমেন্ট (CMRD)।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্লামেন্টারিয়ানস ককাস অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারপারসন এবিএম মোশাররফ হোসেন, এমপি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি ব্রুনেই দারুসসালামের অধ্যাপক ড. একেএম আহসান উল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমআরডির পরিচালক অধ্যাপক ড. মো. শরিফুল আলম। সঞ্চালনা করেন তাইফুর রহমান। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন ডিআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, পরিবর্তনশীল বৈশ্বিক শ্রমবাজারের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে দক্ষ জনশক্তি তৈরি, নতুন কর্মসংস্থানের বাজার খোঁজা এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করার দিকে গুরুত্ব দিতে হবে।

অধ্যাপক ড. একেএম আহসান উল্লাহ বলেন, প্রচলিত কয়েকটি শ্রমবাজারের ওপর নির্ভরতা কমিয়ে দক্ষতাভিত্তিক নতুন গন্তব্য দেশে কর্মী পাঠানোর কৌশল গ্রহণ করতে হবে। আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী মানবসম্পদ উন্নয়নের ওপরও জোর দেন তিনি।

ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কর্মীদের কল্যাণ নিশ্চিত করতে গবেষণাভিত্তিক নীতিনির্ধারণ গুরুত্বপূর্ণ। তিনি জানান, গবেষণা ও জ্ঞানভিত্তিক কার্যক্রমের মাধ্যমে জাতীয় উন্নয়নে অবদান রাখতে DIU কাজ করে যাচ্ছে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. শরিফুল আলম বলেন, কার্যকর অভিবাসন ব্যবস্থাপনার জন্য গবেষণা, নীতি সংলাপ ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন।

সেমিনারে দক্ষতা উন্নয়ন, নতুন শ্রমবাজারে প্রবেশ, অভিবাসী কর্মীদের অধিকার রক্ষা, নারী অভিবাসীদের নিরাপত্তা, পুনর্বাসন এবং নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা অংশ নেন। বক্তারা আশা প্রকাশ করেন, সেমিনারে উঠে আসা সুপারিশগুলো বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সহায়ক হবে।

ফজলে রাব্বী পলাশ' বিশেষ প্রতিনিধি ||দ্যা মিরর নিউজ

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।