বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
সকালের বৃষ্টিতে স্বস্তি ফিরল রাজধানীতেপুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল, ১১ কর্মকর্তার পদে পরিবর্তনব্যয়বহুল ফার্নিচারসহ বিদেশি পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভসোলারের প্রায় সব যন্ত্রপাতি ১ শতাংশ শুল্কে আমদানির সুযোগডেঙ্গু প্রতিরোধে বিশেষ নজরের নির্দেশ প্রধানমন্ত্রীরআসিফ মাহমুদের লেনদেনের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠিএসআই আলতাফ হত্যা: আসামিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীরলংমার্চে বাধা দিলে প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলেরটিসিবির ৫৯ লাখ সুবিধাভোগী বাদ, ভর্তুকি শূন্যে নামানোর পরিকল্পনাঅখিলেশে সাড়া নেই, মায়াবতীর সঙ্গে জোটের পথে ওয়েইসি?কুকুরের উৎপাতের প্রতিবাদে কর্মকর্তার টেবিলে ৪ কুকুরসৌদির এফ-১৫ ভূপাতিতের দাবি হুতিদের, ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশযুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শেষের পথে, তেহরানের সঙ্গে সরাসরি যোগাযোগের দাবি ট্রাম্পেরচীন-পাকিস্তানের নতুন সীমান্ত উদ্যোগ, বিপাকে ভারতদুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি অসম্ভব: জাতিসংঘ মহাসচিবএইচআইভি সংক্রমণে লাগামহীন বৃদ্ধি, ফিজিতে জরুরি অবস্থাঅস্ট্রেলিয়ায় শিক্ষার্থীদের ভিসায় নতুন নিয়ম, বাদ পরিবারের সুযোগশততম গোল করে মায়ামিকে শিরোপা এনে দিলেন মেসি‘ওই নারী আমার বান্ধবী’, ভাইরাল ভিডিও নিয়ে পাভেলতিতুমীর এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যুজয়পুরহাটে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২বিডিআর হত্যার চার প্রত্যক্ষদর্শীকে হত্যার অভিযোগ জিয়াউল আহসানের বিরুদ্ধে

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে রাজধানীতে ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট ৫ আগস্ট

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে রাজধানীতে ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট ৫ আগস্ট
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে রাজধানীতে ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট ৫ আগস্ট
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০১, ২০২৬ ০৫:৩৫ অপরাহ্ন

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও চেতনা স্মরণে আগামী ৫ আগস্ট রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে উন্মুক্ত কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান। ব্যতিক্রমধর্মী এই সাংস্কৃতিক আয়োজনের উদ্যোগ নিয়েছে মুনসুন কালচারাল অ্যালায়েন্স। সহযোগিতায় রয়েছে ‘দেশ গড়তে জুলাই জাগরণ প্ল্যাটফর্ম।

আয়োজকদের দেয়া তথ্য অনুযায়ী, কনসার্টে দেশের জনপ্রিয় কয়েকটি ব্যান্ড এক মঞ্চে পারফর্ম করবে। দর্শকদের জন্য গান পরিবেশন করবে আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা ও কুঁড়েঘর। পাশাপাশি একক শিল্পী হিসেবে মঞ্চে থাকবেন সংগীতশিল্পী আসিফ আকবর এবং র‍্যাপার সেজান।

এ ছাড়া নাহিদ অ্যান্ড মিউজিশিয়ান, কাজী আহনাফ তাহমীদসহ আরও কয়েকজন শিল্পী এই আয়োজনে অংশ নেবেন। ব্যান্ড সংগীত, একক পরিবেশনা ও র‍্যাপের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, সংগ্রাম ও চেতনাকে সংগীতের ভাষায় তুলে ধরা হবে।

উন্মুক্ত এই কনসার্টে অংশ নিতে কোনো টিকিটের প্রয়োজন হবে না। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুলসংখ্যক সংগীতপ্রেমীর উপস্থিতি থাকবে বলে আশা করছেন আয়োজকরা।

তাদের মতে, সংগীতের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও চেতনা পৌঁছে দেয়ার পাশাপাশি এ আয়োজন স্মরণ, সংহতি ও সাংস্কৃতিক উদযাপনের এক অনন্য মঞ্চ হয়ে উঠবে। একই অনুষ্ঠানে জনপ্রিয় ব্যান্ড ও একক শিল্পীদের পরিবেশনা দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ সৃষ্টি করবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।