রবিবার, ০২ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
৩ ঘণ্টার মধ্যে ঢাকায় হতে পারে বৃষ্টিএবার মিরপুর মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু ঘিরে রেখেছে পুলিশফ্যাসিবাদের ভয়াবহতার সাক্ষী ‘আয়নাঘরের’ দেয়াল : চিফ প্রসিকিউটরভারতীয় যাত্রীর অন্তর্বাসে ৪৫৫ গ্রাম স্বর্ণসদৃশ বস্তু উদ্ধারবৈঠক ফলপ্রসূ, শিগগির বাংলাদেশ সফরে আসছেন মার্কিন বিনিয়োগকারীরা শ্রমবাজারের পরিবর্তনে দক্ষতা ও নতুন গন্তব্য খোঁজার আহ্বান DIU’র যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎআগামী সপ্তাহে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের ৪৫ শীর্ষ ব্যবসায়ীদেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর৬৭ মৃত্যুর পরও অব্যাহত অভিবাসী ঢল, মরক্কো ফিরেছেন প্রায় ৬৯ হাজার মানুষবাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ভিসা বন্ড ব্যবস্থা স্থায়ী করছে যুক্তরাষ্ট্রএল নিনোর ভয়াবহ প্রভাব নিয়ে জাতিসংঘের নতুন সতর্কবার্তামেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক। শেষে মিলল জর্দার কৌটা ও পানমালয়েশিয়ার শ্রমবাজার চালুর সম্ভাবনা। প্রস্তুতি নিতে কর্মীদের পরামর্শ

মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের
মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০১, ২০২৬ ০৫:৫৭ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত মার্কিন দূতাবাস বলেছে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি বর্তমানে দ্রুত পরিবর্তন হচ্ছে এবং ইরানের সাম্প্রতিক আচরণ অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে। খবর আল জাজিরার।

দূতাবাসের প্রকাশিত এক নিরাপত্তা সতর্কবার্তায় বলা হয়েছে, এ অঞ্চলে থাকা মার্কিন নাগরিকদের সবসময় বাড়তি সতর্কতা ও সচেতনতা বজায় রাখতে হবে। একই সঙ্গে সম্ভাব্য ফ্লাইট বাতিল, বিলম্ব কিংবা আকাশসীমা সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতির জন্য আগে থেকেই প্রস্তুত থাকার পরামর্শ দেয়া হয়েছে।

মার্কিন দূতাবাসের দাবি, সাম্প্রতিক সময়ে ইরান কোনো পূর্ব সতর্কতা বা উসকানি ছাড়াই মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। এছাড়া আগে হামলার লক্ষ্য না হওয়া কিছু এলাকাতেও, যেমন মিসরে, হামলার পরিধি বাড়ানো হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

সতর্কবার্তায় আরও বলা হয়, অতীতে কোনো দেশে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা না ঘটলেও ভবিষ্যতেও সেগুলো নিরাপদ থাকবেএমনটি ধরে নেয়ার সুযোগ নেই। তাই পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা এবং প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার জন্য মধ্যপ্রাচ্যে অবস্থানরত সব মার্কিন নাগরিককে আহ্বান জানিয়েছে দূতাবাস।

সূত্র: আল জাজিরা

 19
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।