মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
পিচ্চি রাজার পালানোর ঘটনায় দুই পুলিশ সরাসরি জড়িত: জিএমপি কমিশনারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎনাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার বিষয়ে যা বললেন রাশেদ খাঁনসারের মজুদে গরমিল, বগুড়ায় দুই ডিলারকে ৬০ হাজার টাকা জরিমানাশিক্ষকদের সম্মান জানাতে আজ বিশ্ব শিক্ষক দিবসসীমিত আয়ের মানুষের জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে চায় সরকারব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দিয়ে ইমেইল, থানায় জিডিডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯০২তুরস্কের বাজারে দ্বিগুণেরও বেশি বেড়েছে বাংলাদেশের রপ্তানি৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চেরচিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানীসৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশি যুবকেরজাতিসংঘের আপত্তির মধ্যেই মালয়েশিয়া থেকে ফিরলেন ১,৪৭৯ রোহিঙ্গাক্যারিবীয় সাগরে নৌযানে মার্কিন হামলা, নিহত ৪শিক্ষার্থীদের বিক্ষোভে ফ্রান্সে ৫০০ স্কুল বন্ধম্যাচের কয়েক ঘণ্টা আগে প্রতিপক্ষের আগমন, আর্জেন্টিনার জয় ঘিরে বিতর্কসালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুরজয়পুরহাটে যৌথ মাদকবিরোধী অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ আটক ১ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধারদলীয় সিদ্ধান্তে সরে গেলেন ওবায়দুল্লাহ, ফয়সল আমিনের পথ পরিষ্কারবিদেশ পাঠানোর নামে ৫ লাখ টাকা চাওয়ার অভিযোগ যুব অধিকার পরিষদ নেতার বিরুদ্ধেপাবনার সুজানগরে পুকুরে বিষ দিয়ে ১০ লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগপাবনায় ছাত্রীদের ব্যাড টাসের অভিযোগে মাদ্রাসায় বিক্ষোভপঞ্চগড়ে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভাদ্যা মিরর নিউজে সংবাদ প্রকাশের পর লক্ষ্মীপুরের যুব অধিকার পরিষদ নেতাকে দল থেকে অব্যাহতিরিমান্ড শেষে কারাগারে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মামাহাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে প্রসিকিউশনের আপিলহামলা-ভাঙচুরের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিনের জামিন

ডেস্কটপ অ্যাপ থেকে স্বয়ংক্রিয় ব্যাকআপের সুবিধা বন্ধ করে দিচ্ছে গুগল

ডেস্কটপ অ্যাপ থেকে স্বয়ংক্রিয় ব্যাকআপের সুবিধা বন্ধ করে দিচ্ছে গুগল
ডেস্কটপ অ্যাপ থেকে স্বয়ংক্রিয় ব্যাকআপের সুবিধা বন্ধ করে দিচ্ছে গুগল
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২১, ২০২৬ ০৫:১৯ অপরাহ্ন

গুগল ড্রাইভ ফর ডেস্কটপ অ্যাপ ব্যবহার করে কম্পিউটার থেকে গুগল ফটোসে ছবি ও ভিডিও স্বয়ংক্রিয়ভাবে ব্যাকআপ দেওয়ার সুবিধা বন্ধ করে দিচ্ছে গুগল। নতুন এই পরিবর্তনের ফলে নির্দিষ্ট ফোল্ডারে থাকা নতুন ছবি ও ভিডিও আর গুগল ড্রাইভের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে গুগল ফটোসে আপলোড হবে না।

গুগল জানিয়েছে, ব্যাকআপ প্রক্রিয়া সহজ করা এবং ছবি ব্যবস্থাপনায় গুগল ফটোসকে আরও গুরুত্ব দেওয়ার অংশ হিসেবে এই পরিবর্তন আনা হয়েছে। ১০ আগস্টের পর থেকে গুগল ড্রাইভ ফর ডেস্কটপের মাধ্যমে গুগল ফটোসে নতুন ছবি ও ভিডিও ব্যাকআপের সুবিধাটি আর কাজ করবে না।

তবে এতে গুগল ড্রাইভ বা গুগল ফটোসের সাধারণ সেবা বন্ধ হচ্ছে না। ডেস্কটপ অ্যাপের ফাইল সিঙ্কিং আগের মতোই চালু থাকবে। একই সঙ্গে আগে গুগল ফটোসে ব্যাকআপ করা ছবি ও ভিডিওও নিরাপদে থাকবে এবং সেগুলো মুছে যাবে না।

নতুন ছবি ও ভিডিওর ব্যাকআপ চালু রাখতে ব্যবহারকারীদের সরাসরি গুগল ফটোসের মাধ্যমে ফোল্ডার নির্বাচন করতে হবে। এ জন্য গুগল ফটোসে ‘+’ বাটনে গিয়ে ‘Back up folders’ অপশন থেকে প্রয়োজনীয় ফোল্ডার নির্বাচন করা যাবে। চাইলে গুগল ড্রাইভে থাকা ছবি ও ভিডিও সরাসরি গুগল ফটোসে ইমপোর্টও করা যাবে।

তবে ওয়েবসাইটের মাধ্যমে চালু করা ব্যাকআপের ক্ষেত্রে ব্রাউজারে গুগল ফটোস খোলা থাকতে হবে। যারা মূলত ফোন থেকে ছবি ও ভিডিও ব্যাকআপ করেন, তাদের ওপর এই পরিবর্তনের কোনো প্রভাব পড়বে না।

 

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।