বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
সাগরে লঘুচাপের আভাস, টানা বৃষ্টির পূর্বাভাসনেপাল নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে ইসির বৈঠককুষ্টিয়ায় ৬ হত্যা মামলায় হানিফসহ ৪ আসামির যুক্তিতর্ক শেষ, রায় যেকোনো দিননগর জনস্বাস্থ্য সুরক্ষায় প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ প্রতিমন্ত্রীরবাংলাদেশে ৩৪ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা, সহায়তায় যুক্তরাষ্ট্রএকনেকে অনুমোদন পেল ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্পএমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুরসম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে জামায়াত আমিরজেট ফুয়েলের দাম আবারও বাড়াল বিইআরসিদিল্লিতে আবারও পাঁচতলা ভবন ধসবাংলাদেশি দাবি করে কাশ্মীর থেকে ১৫০ জনকে নেয়া হলো পশ্চিমবঙ্গেজাপানে মার্কিন সেনাদের ওপর এক মাসের কারফিউমক্কা প্রতিরক্ষা জোট সক্রিয়, সৌদিতে দ্রুত সামরিক মোতায়েনের সিদ্ধান্তপশ্চিমবঙ্গের নাম বদলের উদ্যোগ, বিধানসভায় বিল আনছে বিজেপিতেলবাহী জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, উদ্ধার ২৩ ভারতীয় নাবিকপুতিনের জন্মদিনে ইউক্রেনজুড়ে রুশ হামলা, নিহত ১৫অটোক্যাটালাইসিস আবিষ্কারে রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানীনয়াদিল্লিতে মোদি ও সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠকজয় দিয়ে মেসিকে বিদায় জানাল আর্জেন্টিনাকুমিল্লায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে জনবল সংকট, ব্যাহত অভিযানশাহজাদপুরে মামলার বাদীর বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানাস্রোতের অজুহাতে ফেরি বন্ধ, নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া রুটে দুর্ভোগআশুলিয়ায় ৩৪ লাখ টাকার গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার‘ভোটাররা নির্বিঘ্নে ভোট দিলে জয়ী হবেন দেলাওয়ার’, জামায়াতের আশাবগুড়ায় শতাধিক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বাইসাইকেলঝিনাইগাতীতে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলনশাপলা চত্বর মামলায় অভিযোগ গঠন পিছিয়ে ১ নভেম্বর

তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৩, ২০২৬ ০৪:৪২ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার প্রচেষ্টার অংশ হিসেবে ইরানের রাজধানী তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির। রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য জানিয়েছেন।

পাকিস্তানের সরকারি দুটি সূত্রও রয়টার্সকে সফরের বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রগুলো জানায়, সোমবার তেহরানে গিয়ে ইরানের নেতাদের সঙ্গে সাম্প্রতিক আঞ্চলিক সংঘাত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের উত্তেজনা নিয়ে আলোচনা করবেন অসীম মুনির।

আলোচনায় ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কঠোর নিষেধাজ্ঞা, পাকিস্তান-তুরস্ক-সৌদি আরবের সাম্প্রতিক চুক্তি এবং হুথিদের সঙ্গে চলমান সংকটও গুরুত্ব পেতে পারে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা কমাতে পাকিস্তান এরই মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। ওয়াশিংটনের সম্ভাব্য নতুন নিষেধাজ্ঞার জবাবে সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছে তেহরান।

এদিকে হরমুজ প্রণালিতে তেল পরিবহন কার্যত ব্যাহত হচ্ছে। অনুমতি ছাড়া তেলবাহী জাহাজ চলাচলের চেষ্টা করলে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে ইরান। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই পাকিস্তানের সেনাপ্রধানের তেহরান সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।