বরিশাল বিশ্ববিদ্যালয়কে দেশের প্রথম ‘ফ্যাসিস্ট বাহিনী মুক্ত বিশ্ববিদ্যালয়’ হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ৯৫তম সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনী ও তৎকালীন সরকারের দলীয় ক্যাডাররা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পরও শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তোলেন। একপর্যায়ে হামলাকারীরা ক্যাম্পাস ছেড়ে যেতে বাধ্য হয়।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, সিদ্ধান্তটি সিন্ডিকেটে অনুমোদন দেয়া হয়েছে। এখন এটি অনুমোদনের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠানো হবে।
উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশীদ বলেন, ১৮ জুলাই বরিশাল বিশ্ববিদ্যালয়কে প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত ক্যাম্পাস হিসেবে সিন্ডিকেটে সর্বসম্মতিক্রমে অনুমোদন দেয়া হয়েছে। পরবর্তী ধাপে সিদ্ধান্তটি চ্যান্সেলরের কাছে পাঠানো হবে।
ববি প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।