রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
সংসদ ভবনের সামনে শিক্ষিকা নিহত, ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা, সচেতনতার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর‘ফ্যাসিবাদ ফেরার সব পথ বন্ধ করা হবে’: রাষ্ট্রপতিতরুণদের নেতৃত্বেই দারিদ্র্যমুক্ত বাংলাদেশের আশা সেনাপ্রধানেরমানবাধিকার কমিশন বিল নিয়ে সংসদীয় প্রক্রিয়া বর্জনের ঘোষণা বিরোধী দলেরচিকিৎসা শেষে ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাসইরানে চলতি বছর অন্তত ২০ আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরমেসিদের লিগে বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের নতুন কীর্তিওটিটি থেকে এবার প্রেক্ষাগৃহে ‘মির্জাপুর’, থাকছে সাড়ে ৩ ঘণ্টার গল্প৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের দায়িত্ব চ্যালেঞ্জ করে জামায়াত এমপিদের রিটমালয়েশিয়ায় ২ লাখ শ্রমিক নিয়োগ, প্রক্রিয়া শুরু সেপ্টেম্বরে

ইরানে চলতি বছর অন্তত ২০ আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর

ইরানে চলতি বছর অন্তত ২০ আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর
ইরানে চলতি বছর অন্তত ২০ আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ৩০, ২০২৬ ০২:০০ অপরাহ্ন

চলতি বছর ইরানের কারাগারে অন্তত ২০ আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। তাদের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রায় প্রতি মাসেই অন্তত একজন আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

এসব মামলায় মাদকসংক্রান্ত অপরাধ, হত্যা, ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি এবং সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেয়ার মতো অভিযোগ রয়েছে। আরও অন্তত তিন আফগান নাগরিককে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

মৃত্যুদণ্ডের এসব মামলায় ন্যায়বিচার পাওয়ার সুযোগ, আইনজীবীর সহায়তা এবং বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে উদ্বেগ জানিয়েছে অধিকার সংগঠনগুলো। অনেক ক্ষেত্রে আসামিদের আইনি অবস্থার বিষয়ে তাদের স্বজনদেরও যথাযথভাবে জানানো হয় না বলে অভিযোগ রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নথিভুক্ত বেশিরভাগ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে শিরাজের আদেলাবাদ, তাইবাদ, ইয়াজদ এবং ইসফাহানের দাস্তগের্দ কারাগারে। এসব মামলার বড় একটি অংশ মাদকসংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িত।

এদিকে হেংগাওয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ইরানে অন্তত ৮৫ জন আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। অধিকার সংগঠনগুলোর দাবি, ইরানে উল্লেখযোগ্যসংখ্যক মৃত্যুদণ্ড সরকারি ঘোষণা ছাড়াই কার্যকর হওয়ায় আফগান নাগরিকদের মৃত্যুদণ্ড কার্যকরের পূর্ণ চিত্র পাওয়া কঠিন।

যুবায়ের/মি .

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।