বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
ঢাকা থেকে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল-স্থগিত, ভোগান্তিতে ১৩ হাজার যাত্রীএলপিজির বাজার অস্থিতিশীল করলে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রীএক দিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু নতুন রোগী ১ হাজার ৯২০সংস্কৃতি মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, দিলেন নির্দেশনাদুই থেকে তিন মাসে সহযোগিতার অগ্রগতি আশা করছে বাংলাদেশ: তিতুমীরআইএমএফের আলোচনায় গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও স্থিতিশীলতাযুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, সহায়তাও চাই: অর্থমন্ত্রী বিশ্বব্যাংক ও আইএমএফের ঋণ পেতে সংস্কারে জোর দিচ্ছে বাংলাদেশসৌদিতে আরামকোর ভবনে হুতি হামলা৬০০ মিটার দূরের লক্ষ্যভেদে সক্ষম মেশিনগান সজ্জিত ইসরায়েলি ড্রোন পরীক্ষা সফলকাশ্মীরে জুমার খুতবা নির্ধারণের উদ্যোগে বিজেপির বিরুদ্ধে ক্ষোভমমতাকে ছুরিকাঘাতের চেষ্টা, আটক নারীইমরানের দলকে চাপে রাখতে জরুরি অবস্থা জারি পাকিস্তানেচ্যাম্পিয়নস লিগে একই রাতে মাঠে নামছে পিএসজি ম্যানসিটি ও রিয়াল মাদ্রিদনালিতাবাড়ীতে আটকে রেখে নির্যাতন ও টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে সংবাদ সম্মেলনঝিনাইগাতীতে স্যানিটারি কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, মরদেহ উদ্ধারঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েন হচ্ছে না: ইসিনিয়ন্ত্রণে টঙ্গী ওষুধ কারখানার আগুনটঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন: সেনাবাহিনীর পর এবার যোগ দিলো বিজিবিপাঁচবিবিতে যুবককে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য‘আরেকটি হাসিনা হবে ক্ষমতায় থাকা দল’ বললেন মামুনুল হকটঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন হাসানুল হক ইনুস্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ

ওটিটি থেকে এবার প্রেক্ষাগৃহে ‘মির্জাপুর’, থাকছে সাড়ে ৩ ঘণ্টার গল্প

ওটিটি থেকে এবার প্রেক্ষাগৃহে ‘মির্জাপুর’, থাকছে সাড়ে ৩ ঘণ্টার গল্প
ওটিটি থেকে এবার প্রেক্ষাগৃহে ‘মির্জাপুর’, থাকছে সাড়ে ৩ ঘণ্টার গল্প
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ৩০, ২০২৬ ০২:১৮ অপরাহ্ন

জনপ্রিয় ওটিটি সিরিজ ‘মির্জাপুর’ এবার জায়গা করে নিচ্ছে বড় পর্দায়। মুক্তির আগেই ‘মির্জাপুর: দ্য মুভি’ নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বেশ আগ্রহ। এরই মধ্যে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে এবং জানা গেছে এর রানটাইমও।

সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের তথ্য অনুযায়ী, সিনেমাটির দৈর্ঘ্য ৩ ঘণ্টা ১৭ মিনিট ১৯ সেকেন্ড। অর্থাৎ দর্শকদের দীর্ঘ সময় প্রেক্ষাগৃহে বসে সিনেমাটি দেখতে হবে। সিরিজটির মতো সিনেমাতেও সহিংসতা ও রক্তাক্ত দৃশ্য থাকায় এটি ‘এ’ সার্টিফিকেট পেয়েছে। ফলে শুধু প্রাপ্তবয়স্ক দর্শকরাই সিনেমাটি দেখতে পারবেন।

এক্সেল এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিত সিনেমাটি আগামী ৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। প্রযোজনায় আছেন ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি।

বড় পর্দার এই সংস্করণে ‘মির্জাপুর’-এর বেশ কিছু পরিচিত চরিত্রকে দেখা যাবে। অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল, দিব্যেন্দু, জিতেন্দ্র কুমার, অভিষেক বন্দ্যোপাধ্যায়, রসিকা দুগাল, শ্বেতা ত্রিপাঠী, রাজেশ তাইলাং, সোনাল সি চৌহানসহ আরও অনেকে। তবে সিনেমাটিতে রবি কিষাণের উপস্থিতি নিয়েই দর্শকদের আগ্রহ সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে বলিউডে দীর্ঘ রানটাইমের সিনেমার সংখ্যা বেড়েছে। ‘অ্যানিম্যাল’, ‘দ্য বেঙ্গল ফাইলস’ ও ‘ধুরন্ধর’-এর মতো সিনেমার পর এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে ‘মির্জাপুর: দ্য মুভি’।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।