
বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) নেতৃত্বে পাকিস্তানের পার্লামেন্ট হাউস পরিদর্শন করেছেন সফররত সংসদীয় প্রতিনিধিদল।
বুধবার (২৫ নভেম্বর) পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশি প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানান।
পরিদর্শনকালে পাকিস্তানের পার্লামেন্ট হাউস প্রাঙ্গণে ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা বা হিমচাঁপা গাছের চারা রোপণ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় পাকিস্তানের স্পিকার ও বাংলাদেশি প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে বাংলাদেশ ও পাকিস্তানের অগ্রগতি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা এবং দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে বিশেষ মোনাজাত করা হয়।
এরপর প্রতিনিধিদল পাকিস্তানের জাতীয় পরিষদের হলরুম পরিদর্শন করে। এ সময় স্পিকার সরদার আয়াজ সাদিক হলরুমের ঐতিহাসিক গুরুত্ব এবং পাকিস্তানের সংসদের আইন প্রণয়ন পদ্ধতি সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।