
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ফের উত্তাল হয়ে উঠেছে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সালনা এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে।
একই সময়ে মালেকের বাড়ি এলাকাতেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামো ঘোষণার পর বুধবার সকালে অনেক পোশাকশ্রমিক কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণার পর শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন। পুলিশ বাধা দিলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষে পুলিশ ও আনসারের ১০ সদস্য গুরুতর আহত হয়েছেন। এদিকে সালনা থেকে গাজীপুরের বোর্ডবাজার পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশের পাশাপাশি এসআরবি ও আনসার সদস্যরা কাজ করছেন। সালনা, নাওজোড় ও মালেকের বাড়ি এলাকায় বিশৃঙ্খলা চলছে। এসব এলাকার বেশির ভাগ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।