
আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য দিল্লি থেকে ঢাকায় আসতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানান।
শেখ হাসিনার এ আহ্বানকে ‘ধাপ্পাবাজি’ বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, বিজয় দিবসে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কেউ বিমান পাঠাবে না।
এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম শেখ হাসিনার এ চাওয়াকে ‘হাস্যকর’ ও ‘উন্মাদনা’ বলে মন্তব্য করেছেন।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।