মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
English

গ্রেমিওর কাছে সান্তোসের হার, অনিশ্চয়তায় নেইমারের ভবিষ্যৎ

গ্রেমিওর কাছে সান্তোসের হার, অনিশ্চয়তায় নেইমারের ভবিষ্যৎ
সর্বশেষ উপলব্ধ: নভেম্বর ২৪, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ন

মৌসুমের শেষ দিকে এসে আবারও হারের মুখ দেখল ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোস। ঘরের মাঠে গ্রেমিওর কাছে ২-০ গোলে হেরেছে দলটি। পুরো ম্যাচ খেলেও হার এড়াতে পারেননি নেইমার জুনিয়র। তবে এই হারের পাশাপাশি সান্তোসে তার ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

সোমবার (২৩ নভেম্বর) সাও পাওলোর মরুম্বিস স্টেডিয়ামে ব্রাজিলিয়ান সিরি আ-এর ৩৬তম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয় সান্তোস ও গ্রেমিও। ম্যাচের চতুর্থ মিনিটেই গোলের সুযোগ তৈরি করেন নেইমার। তবে তার শট আটকে দেন গ্রেমিওর গোলরক্ষক ওয়েভেরতন।

১৪ মিনিটে পাল্টা আক্রমণ থেকে ফ্রাঙ্কো আমুজুর গোলে এগিয়ে যায় গ্রেমিও। প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে থেকেও গোলের দেখা পায়নি সান্তোস। নেইমারের একটি ফ্রি-কিক থেকে বল জালে গেলেও রেফারির অনুমতি ছাড়া শট নেয়ায় গোলটি বাতিল হয়। পরে নেয়া ফ্রি-কিকটি ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

বিরতির পর সমতায় ফেরার চেষ্টা করেও সফল হয়নি সান্তোস। উল্টো ৭৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে গ্রেমিওর জয় নিশ্চিত করেন ডেনমার্কের স্ট্রাইকার মার্টিন ব্রেইথওয়েট।

এই হারে ৩৬ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে লিগের নবম স্থানে রয়েছে সান্তোস। ২০২৭ সালের কোপা লিবার্তাদোরেসে জায়গা করে নেয়ার লড়াইও কঠিন হয়ে উঠেছে দলটির জন্য। অন্যদিকে জয়ের পর ৪১ পয়েন্ট নিয়ে রেলিগেশন অঞ্চল থেকে বেরিয়ে এসেছে গ্রেমিও।

এদিকে আগামী ৩১ ডিসেম্বর সান্তোসের সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তবে চুক্তি নবায়নের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী ১২ ডিসেম্বর ক্লাবটির প্রেসিডেন্ট নির্বাচন। নতুন নেতৃত্ব দায়িত্ব নেয়ার পর তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে নেইমারের ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে।

ব্রাজিলের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালেও সান্তোসে থাকতে পারেন নেইমার। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। 

চলতি মৌসুমে সান্তোসের হয়ে আরও দুটি লিগ ম্যাচ খেলার সুযোগ রয়েছে নেইমারের। ২৯ নভেম্বর ভিটোরিয়া এবং ২ ডিসেম্বর বোটাফোগোর মুখোমুখি হবে দলটি।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।


শেখ হাসিনার প্রত্যর্পণ কীভাবে হবে, সিদ্ধান্ত ভারতের সঙ্গে আলোচনায়: তথ্য উপদেষ্টাআজ কোন বিদেশি মুদ্রার দাম কত?১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, ‘ধাপ্পাবাজি’ বললেন শফিকুল আলমআওয়ামী লীগের নাশকতার চেষ্টা সফল হয়নি: তথ্য উপদেষ্টাগ্রেমিওর কাছে সান্তোসের হার, অনিশ্চয়তায় নেইমারের ভবিষ্যৎহিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুক মারার অভিযোগতিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রীবগুড়ায় শুটিংয়ে এসে মারা গেছেন অভিনেতা সোহেল খানছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেইঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি। বালুমহালের বিরোধে আহত ৫দক্ষিণ আফ্রিকা সফরে ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণাযশোরের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রেফতারসংস্কার, বিচার ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার দিয়ে জাতীয় ঐক্যের প্রস্তাব এনসিপিরগরু জবাই বন্ধে কঠোর বার্তা শুভেন্দুর। গো-সেবায় বছরে এক লাখ রুপি সহায়তার ঘোষণাগ্রামীণ ব্যাংকে হামলা বন্ধ ও জড়িতদের বিচারের দাবি ড. ইউনূসেরসংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি নাহিদ ইসলামেরসংসদে রাজনৈতিক দলগুলোর মধ্যে আরও ঐক্য প্রয়োজন ছিল: ইইউ রাষ্ট্রদূতএইচএসসির পুনর্নিরীক্ষণে বদলে গেল ৩৩ হাজারের বেশি খাতার ফলরমজানকে ঘিরে শিশুদের প্রতিভা বিকাশে The Mirror News-এর বিশেষ আয়োজন ‘আয়নায় রমজান’শিকাগোর সড়কের নামফলকে খালেদা জিয়ার নাম উন্মোচনবিএনপির প্রচার জোরদারে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠনরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো গ্রিডে বিদ্যুৎ সরবরাহদুপুরে এনসিপির সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রীএইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল আজ, যেভাবে দেখবেনশাহজালাল বিমানবন্দর থেকে আটক শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে ভুল শুধরে নিতে হবে: নাহিদ ইসলামযুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাবগোপালগঞ্জের ঘটনা পলাতক ফ্যাসিস্টদের পরিকল্পনার অংশ: রাশেদ খাঁনডিসেম্বর ঘিরে সীমান্তে কঠোর নিরাপত্তা, অবৈধ যাতায়াত ঠেকানোর ঘোষণা বিজিবি ডিজিরপার্লামেন্টে আইন করে আওয়ামী লীগকে ‘জাতীয় শয়তান’ ঘোষণা করা উচিত: রিজভীপার্লামেন্টে আইন করে আওয়ামী লীগকে ‘জাতীয় শয়তান’ ঘোষণা করা উচিত: রিজভীনালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দআচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসিষড়যন্ত্র করে ‘আপাকে’ ফিরিয়ে আনা যাবে না: মির্জা ফয়সল আমীন১৬ বছর বা কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টেরলালবাগে স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা হাওলাদার মানিক গ্রেপ্তারপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি প্রতিনিধি দলইরানের সঙ্গে স্থায়ী পারমাণবিক চুক্তি চান ট্রাম্প। আলোচনায় দেখছেন জটিলতামিরপুরে নিষিদ্ধ যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেপ্তারখাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানজাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমানআওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রীডিসেম্বরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্টমুক্তিযুদ্ধ থেকে গণঅভ্যুত্থান, জনগণের পাশে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রীজ্বালানি সংকট মোকাবিলায় গ্রামে গ্রামে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ার ঘোষণা প্রতিমন্ত্রীরদুর্বল হয়ে পড়েছে ‘আকভান’, চার সমুদ্রবন্দর থেকে সতর্কসংকেত নামানোর নির্দেশআ. লীগকে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার ও বিরোধীদল: প্রতিমন্ত্রীমালয়েশিয়া নেয়ার কথা বলে ছয় দিন সাগরে, কক্সবাজারে ২৮ জন উদ্ধারসন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস