
বিএনপিকে নিজেদের ভুল শুধরে জাতীয় ঐক্যের আহ্বান জানানোর কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার (২২ নভেম্বর) যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্যের কথা সবার আগে এনসিপিই বলে এসেছে। এখন সরকার জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছে এবং এনসিপিকেও এতে সাড়া দিতে বলেছে। সংকটের সময়ে সরকারপ্রধানের আহ্বানে সাড়া দেবে এনসিপি।
তবে জাতীয় ঐক্য গড়তে হলে বিএনপিকে আগে নিজেদের ভুল শুধরে নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, গণভোটের গণরায় না মেনে বিএনপি জাতীয় ঐক্য ভঙ্গ করেছে।
নাহিদ ইসলাম বলেন, দেশের গুরুত্বপূর্ণ মৌলিক ইস্যুতে ঐকমত্য প্রয়োজন। শেখ হাসিনার রায় কার্যকরের বিষয়ে বিএনপি একমত হলে জাতীয় ঐক্য গড়ে উঠতে পারে। এ ছাড়া সংবিধান সংশোধন কমিটি দ্রুত ভেঙে দেয়া এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়ার দাবিও জানান তিনি।
তিনি আরও বলেন, জুলাই সনদ, গণহত্যার রায় ও গঙ্গা চুক্তির মতো বিষয় সামনে রেখে জাতীয় ঐক্য গড়ে তুলতে চায় এনসিপি।
যুক্তরাজ্যে নিজের ওপর হামলার ঘটনা উল্লেখ করে নাহিদ ইসলাম অভিযোগ করেন, পতিত ফ্যাসিস্টরা একটি অনুষ্ঠানে তাঁকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। তাঁর দাবি, অনলাইন বৈঠকেও হামলার উদ্দেশ্য তাঁকে হত্যা করা বলে উল্লেখ করা হয়েছে। এ সময় প্রবাসীরা তাঁর নিরাপত্তায় ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন।
নাহিদ ইসলাম বলেন, দেশে ও বিদেশে একই ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে। বিষয়টি যুক্তরাজ্য সরকারকে জানানো হয়েছে। তারা ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।