
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তাওহীদ হৃদয়।
ঘোষিত দলে জায়গা হারিয়েছেন নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত ও সৌম্য সরকার। অন্যদিকে দলে ফিরেছেন জাকের আলী, খালেদ আহমেদ, ইয়াসির আলী রাব্বি ও নাঈম শেখ।
আগামী ১ ডিসেম্বর ইস্ট লন্ডনে সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ম্যাচ ৪ ডিসেম্বর গকেবেরহায় এবং তৃতীয় ও শেষ ম্যাচ ৭ ডিসেম্বর কেপটাউনে।
তিনটি ম্যাচই হবে দিবারাত্রির। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে খেলা।
বাংলাদেশ দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), ইয়াসির আলী চৌধুরী, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।