
রাজধানীর শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম ওরফে ‘সুইডেন আসলাম’কে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। পরে জিজ্ঞাসাবাদের জন্য সুইডেন আসলামকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে নেয়া হয়েছে।
তার বিরুদ্ধে ৯টি হত্যাসহ অন্তত ২২টি মামলা রয়েছে। পুরস্কারঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর অন্যতম সুইডেন আসলাম ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।