
আসন্ন রমজান উপলক্ষে খেজুর, আপেল ও মাল্টা আমদানিতে শুল্ক-কর ছাড় দিয়েছে সরকার।
সোমবার (২৩ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১০ জানুয়ারি পর্যন্ত খেজুর আমদানিতে কাস্টমস শুল্ক ৫ শতাংশ নির্ধারণ করে বাকি শুল্ক অব্যাহতি দেয়া হয়েছে।
অন্যদিকে, আপেল ও মাল্টা আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক ৫ শতাংশ এবং ভ্যাট ও সম্পূরক শুল্ক ২০ শতাংশ রেখে বাকি কর প্রত্যাহার করা হয়েছে।
এর আগে ১৫ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে এসব পণ্যের আমদানিতে শুল্ক-কর ছাড়ের সিদ্ধান্ত নেয়া হয়। জাতীয় রাজস্ব বোর্ডের আশা, এ সিদ্ধান্তের ফলে বাজারে খেজুর, আপেল ও মাল্টার দাম কমবে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।