
দেশের পাঁচ বিভাগীয় ও জেলা পর্যায়ে নির্মিত পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চালু হতে যাচ্ছে। ২০০ শয্যার হাসপাতালগুলো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
হাসপাতালগুলো হলো—বরিশাল, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগীয় শিশু হাসপাতাল এবং কুমিল্লা শিশু হাসপাতাল। দীর্ঘদিন আগে নির্মাণকাজ শেষ হলেও চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও সরঞ্জামের অভাবে এগুলো চালু করা যায়নি।
পাঁচ হাসপাতালের জন্য মোট ১ হাজার ৪৪০টি পদ সৃষ্টি করা হয়েছে। ইতোমধ্যে উপপরিচালক পদে পাঁচ কর্মকর্তাকে পদায়ন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তাঁদের ২৯ নভেম্বরের মধ্যে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।
হাসপাতালগুলোতে আইসিইউসহ শিশুদের জটিল রোগের চিকিৎসায় প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম রাখা হচ্ছে। সংশ্লিষ্টদের আশা, এগুলো চালু হলে ঢাকার বাইরে শিশুদের বিশেষায়িত চিকিৎসার সুযোগ বাড়বে এবং রাজধানীর হাসপাতালগুলোর ওপর চাপ কমবে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।