বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
English

শেরপুর সীমান্ত সড়কে সোলার লাইট চুরি, বাড়ছে নিরাপত্তা শঙ্কা

শেরপুর সীমান্ত সড়কে সোলার লাইট চুরি, বাড়ছে নিরাপত্তা শঙ্কা
সর্বশেষ উপলব্ধ: নভেম্বর ২৫, ২০২৬ ০৩:৫৭ অপরাহ্ন

শেরপুরের সীমান্তবর্তী সড়কে স্থাপন করা অধিকাংশ সোলার স্ট্রিট লাইট চুরি ও বিকল হয়ে যাওয়ায় অন্ধকারে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা। এতে বন্যহাতির উপদ্রবের পাশাপাশি চুরি-ছিনতাইয়ের আশঙ্কাও বাড়ছে বলে অভিযোগ এলাকাবাসীর।

শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করেন হাজারো মানুষ। এর মধ্যে শ্রীবরদীর বালিজুড়ি বাজার থেকে মেঘাদল বাজার পর্যন্ত সড়কে ৩১টি সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছিল। তবে ছয় মাসের মধ্যেই অধিকাংশ বাতি, সোলার প্যানেল ও স্টিলের খুঁটি চুরি হয়ে যায়। বর্তমানে মাত্র তিনটি বাতি সচল রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সন্ধ্যার পর সড়ক অন্ধকার হয়ে পড়ায় যানবাহন ও পথচারীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে নারী ও শিশুরা বেশি ভোগান্তিতে পড়ছেন। স্থানীয়দের দাবি, বাতিগুলো সচল থাকাকালে বন্যহাতির উপদ্রব ও চুরি-ছিনতাইয়ের ঘটনা তুলনামূলক কম ছিল।

বালিজুড়ি রেঞ্জের বন কর্মকর্তা রাতুল সাহা রানা জানান, সোলার লাইট চালু থাকলে বনাঞ্চলের কার্যক্রম পরিচালনা ও তদারকিতে সুবিধা হতো। বাতিগুলো চুরি হয়ে যাওয়ায় রাতের দায়িত্ব পালনে সমস্যায় পড়ছেন বন কর্মকর্তা ও বনপ্রহরীরা।

শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা আহম্মেদ বলেন, চুরি হওয়া বাতির সংখ্যা ও সার্বিক পরিস্থিতি যাচাই করা হচ্ছে। নতুন করে লাইট স্থাপনের উদ্যোগ নেয়ার পরিকল্পনা রয়েছে। শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলও পুনরায় আলোকায়ন ব্যবস্থা চালুর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন।

২০২০-২১ অর্থবছরে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের আওতায় ৮ লাখ ১০ হাজার টাকা ব্যয়ে সড়কটিতে ৩১টি সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছিল। তবে রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার অভাবে প্রকল্পটির সুফল ধরে রাখা যায়নি।

মোঃ রমজান আলী, শেরপুর প্রতিনিধি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।


শেরপুর সীমান্ত সড়কে সোলার লাইট চুরি, বাড়ছে নিরাপত্তা শঙ্কাএকনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদনতিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী৫০ বছর আগের যুদ্ধাপরাধে ফাঁসি হলে শেখ হাসিনারও হবে: দুলুহাসিনা আমলের গুম-খুনের অপরাধী শনাক্তে দেশজুড়ে গণশুনানিজয়পুরহাট হাসপাতালে কারারক্ষী ও কলেজছাত্রী আটকগাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ১০ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৭, মামলা ৪৪হাসিনার আগমন ও সরকার পতন একই সঙ্গে হবে: রেজাউল করিমডিসেম্বরে একযোগে চালু হচ্ছে পাঁচ শিশু হাসপাতালবগুড়ায় বাস-ইজিবাইক সংঘর্ষে চালক নিহত, আহত ১ডিসেম্বরে পর্দায় ফিরছেন শাহরুখ-সালমান, আসছে নতুন ‘অ্যাভেঞ্জার্স’রোজার আগে খেজুর, আপেল ও মাল্টায় শুল্ক-কর ছাড়শত্রুর হুমকি মোকাবিলায় জনসংখ্যা বৃদ্ধি জরুরি: মোজতবা খামেনিশেরপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটকডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৪৫পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে সিদ্ধান্তহীনতারিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়াল বিমানকিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের আরও ৫ দিনের রিমান্ডঢাকায় আনা হচ্ছে সোহেল খানের মরদেহ, ধামরাইয়ে পারিবারিক কবরস্থানে দাফনশেখ হাসিনাকে ১৬ ডিসেম্বরের আগেই দেশে ফেরার আহ্বান বাণিজ্যমন্ত্রীরইউপি নির্বাচন সামনে রেখে ২৯ নভেম্বর থেকে দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসিশেখ হাসিনার প্রত্যর্পণ কীভাবে হবে, সিদ্ধান্ত ভারতের সঙ্গে আলোচনায়: তথ্য উপদেষ্টাআজ কোন বিদেশি মুদ্রার দাম কত?১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, ‘ধাপ্পাবাজি’ বললেন শফিকুল আলমআওয়ামী লীগের নাশকতার চেষ্টা সফল হয়নি: তথ্য উপদেষ্টাগ্রেমিওর কাছে সান্তোসের হার, অনিশ্চয়তায় নেইমারের ভবিষ্যৎহিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুক মারার অভিযোগতিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রীবগুড়ায় শুটিংয়ে এসে মারা গেছেন অভিনেতা সোহেল খানছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেইঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি। বালুমহালের বিরোধে আহত ৫দক্ষিণ আফ্রিকা সফরে ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণাযশোরের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রেফতারসংস্কার, বিচার ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার দিয়ে জাতীয় ঐক্যের প্রস্তাব এনসিপিরগরু জবাই বন্ধে কঠোর বার্তা শুভেন্দুর। গো-সেবায় বছরে এক লাখ রুপি সহায়তার ঘোষণাগ্রামীণ ব্যাংকে হামলা বন্ধ ও জড়িতদের বিচারের দাবি ড. ইউনূসেরসংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি নাহিদ ইসলামেরসংসদে রাজনৈতিক দলগুলোর মধ্যে আরও ঐক্য প্রয়োজন ছিল: ইইউ রাষ্ট্রদূতএইচএসসির পুনর্নিরীক্ষণে বদলে গেল ৩৩ হাজারের বেশি খাতার ফলরমজানকে ঘিরে শিশুদের প্রতিভা বিকাশে The Mirror News-এর বিশেষ আয়োজন ‘আয়নায় রমজান’শিকাগোর সড়কের নামফলকে খালেদা জিয়ার নাম উন্মোচনবিএনপির প্রচার জোরদারে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠনরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো গ্রিডে বিদ্যুৎ সরবরাহদুপুরে এনসিপির সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রীএইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল আজ, যেভাবে দেখবেনশাহজালাল বিমানবন্দর থেকে আটক শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে ভুল শুধরে নিতে হবে: নাহিদ ইসলামযুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাবগোপালগঞ্জের ঘটনা পলাতক ফ্যাসিস্টদের পরিকল্পনার অংশ: রাশেদ খাঁন