
আওয়ামী লীগ নেতাদের ব্যবসা-বাণিজ্য এখনো বন্ধ হয়নি, আর সেই অর্থ নাশকতায় ব্যয় হচ্ছে বলে দাবি করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
বুধবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, ৫০ বছর আগের যুদ্ধাপরাধের দায়ে যদি ফাঁসি হতে পারে, তাহলে শেখ হাসিনারও ফাঁসি হবে। এ সময় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে প্রকাশ্যে ফাঁসির রায় কার্যকরের দাবি জানান তিনি।
উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত এ সমাবেশে বক্তারা বলেন, অবাধ নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। তাই পাঁচ বছরের আগে এ সরকারকে ক্ষমতা থেকে সরানোর কোনো সম্ভাবনা নেই।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।