
বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের সামনে থাকা কয়েকটি ব্যানার ও ফেস্টুন পুড়ে গেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় অবস্থিত কার্যালয়ে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দুই থেকে তিনজন অজ্ঞাতপরিচয় যুবককে কার্যালয়ের সামনে আগুন দিতে দেখা যায়।
বুধবার (২৫ নভেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার এ ঘটনায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের দায়ী করেছেন। তিনি ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, অগ্নিসংযোগে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।