
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২৭ জনে। আর মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৮ হাজার ১৪০ জন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গেল ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি ঢাকা বিভাগের বাসিন্দা। নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪০১ জন, চট্টগ্রামে ১৩৯, খুলনা ও রাজশাহীতে ১১৮ জন করে, বরিশালে ১১৫, রংপুরে ৬৩, ময়মনসিংহে ৪৩ এবং সিলেটে ৬ জন রয়েছেন।
এদিকে ঢাকা মহানগরে গেল ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ১২০ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৪ জন চিকিৎসা নিচ্ছেন। এ বছর ঢাকা মহানগরে মোট আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৮৯১ জন। মারা গেছেন ২৩৩ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৭৭ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ৭৫২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৪ হাজার ৮৬১ জন।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।