
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ব্যক্তিগত ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রদলের দুই নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
পদত্যাগকারীরা হলেন কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাশরাফি মোল্লা এবং সিনিয়র সহসভাপতি মো. লিমন মুন্সী।
মাশরাফি মোল্লা সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে জানান, ব্যক্তিগত ও শারীরিক অসুস্থতার কারণে তাঁর পক্ষে সাংগঠনিক দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। তাই স্বেচ্ছায় ও সজ্ঞানে তিনি পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। রাজনৈতিক জীবনে তাঁর কোনো কথা বা কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমাও চেয়েছেন তিনি।
অন্যদিকে, লিমন মুন্সী সাংবাদিকদের জানান, পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে আপাতত রাজনীতি থেকে দূরে থাকতে চান তিনি। পরিবারের সদস্যদের সিদ্ধান্তের বাইরে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে আগ্রহী নন বলেও জানান। পরে ফেসবুক পোস্টের মাধ্যমে কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
মো. ইছমাইল হোসেন
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।