
যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় উপশিক্ষামন্ত্রী খালেদ আবু নাদা ও তার স্ত্রী নিহত হয়েছেন। গেল বুধবার (২৫ নভেম্বর) রাতে মধ্য গাজায় এ হামলার ঘটনা ঘটে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ খালেদ আবু নাদার নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
নেতানিয়াহুর দাবি, খালেদ আবু নাদা হামাসের অর্থনৈতিক ও শিক্ষাবিষয়ক দায়িত্বে ছিলেন। হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে চালানো ধারাবাহিক হামলার অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে বলেও জানান তিনি।
নেতানিয়াহু আরও দাবি করেন, শুধু গেল মাসেই হামাসের ৮০ যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েল।
২০২৫ সালের আগস্টে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, হামাস জিম্মিদের মুক্তি দেয় এবং ইসরায়েল গাজায় নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রবেশ ও বেসামরিক মানুষের ওপর হামলা বন্ধ রাখার প্রতিশ্রুতি দেয়।
তবে যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছে হামাস। তাদের দাবি, যুদ্ধবিরতির পর থেকে উপত্যকাটিতে প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হয়েছেন। হামলা বন্ধে মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপও চেয়েছে সংগঠনটি।
এর আগে গেল বুধবার গাজার অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধানকেও স্ত্রী ও দুই মেয়েসহ হত্যার অভিযোগ ওঠে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।