
কুয়েতে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। ইরান থেকে ছোড়া একাধিক ড্রোন দিয়ে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছিল। তবে স্থাপনাটির পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
হামলায় প্রতিহত করা ড্রোনের ধ্বংসাবশেষে চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন কুয়েতি। দুজন ইতালীয় এবং একজন পাকিস্তানি নাগরিক রয়েছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছে কুয়েত।
এদিকে একই সময়ে সৌদি আরবের উপকূলীয় অঞ্চল জিজানে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
গত বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে কুয়েতে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। এসব হামলায় মার্কিন সামরিক স্থাপনাও লক্ষ্যবস্তু হয়েছে। এর আগে বাহরাইনেও ইরানের একাধিক ড্রোন হামলার ঘটনা ঘটে। সর্বশেষ হামলায় দেশটির একটি তেল ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর আলজাজিরার।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।