
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড এবং তার সব স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের দাবি জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মামলার যুক্তিতর্ক উপস্থাপনের শেষ দিনে এ দাবি পুনর্ব্যক্ত করা হয়। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, রাষ্ট্রপক্ষ এ মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করছে।
এর আগে মঙ্গলবার চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামও জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্তের দাবি জানান।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার ঘটনায় জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা হয়েছে। এসব ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগ এনেছে রাষ্ট্রপক্ষ।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে মামলাটির বিচার চলছে। রাষ্ট্রপক্ষের ১৫ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে। এখন আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ রয়েছে।
উভয় পক্ষের যুক্তিতর্ক ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে রায়ের বিষয়ে সিদ্ধান্ত নেবেন ট্রাইব্যুনাল।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।