
২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থনীতির শ্বেতপত্রের তথ্য তুলে ধরে তিনি বলেন, এ সময়ে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে সাফা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, দীর্ঘ সময়ের সুশাসনের অভাব, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়া এবং ব্যাপক অর্থপাচারের কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও জানান, ২০২৬ সালের জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ লাখ ৭ হাজার কোটি টাকা, যা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ।
অর্থপাচার প্রতিরোধ, পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার এবং ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।