
বিচারপ্রক্রিয়ায় বাধা সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, সে আওয়ামী লীগের হোক কিংবা কোনো গুপ্ত বা সুপ্ত শক্তি—আইনের আওতায় আনা হবে।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে যশোর জেলা বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, খুনিদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে। কোনো ধরনের অগ্নিসন্ত্রাস বরদাশত করা হবে না। রাষ্ট্র মেরামতের কাজের পাশাপাশি বিচারপ্রক্রিয়াও এগিয়ে চলছে।
তিনি আরও বলেন, বিচার কার্যক্রমে বাধা দেয়ার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এর আগে বিকেল ৫টায় যশোর শহরের মনিহার চত্বর থেকে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। এতে আইনমন্ত্রী, পানিসম্পদমন্ত্রী, কৃষিমন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ এ এইচ সাবেরুল হক সাবুসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।