
দক্ষিণ আমেরিকার দেশ পেরুর প্রত্যন্ত অঞ্চলে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আট সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় হেলিকপ্টারের পাইলট একমাত্র জীবিত ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানী লিমায় নেয়া হয়েছে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। খবর বিবিসির।
শুক্রবার (২৭ নভেম্বর) দেশটির কর্তৃপক্ষ জানায়। বৃহস্পতিবার রাতে অ্যাপুরিম্যাক। এন ও মান্তারো নদী উপত্যকা বা ভিআরএইএম অঞ্চলের সানাবাম্বা শহরের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। একটি সেনা টহল দলকে সরিয়ে নেয়ার অভিযানে অংশ নিয়েছিল হেলিকপ্টারটি।
পেরুর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়। তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ এবং নয় সেনাসদস্যকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে আটজন নিহত হন। গুরুতর আহত পাইলট এনজো এসপিনোজা রোকেকে উন্নত চিকিৎসার জন্য লিমায় নেয়া হয়েছে।
উদ্ধার হওয়া তিন সেনাসদস্যও দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তবে তাদের উদ্ধারের প্রয়োজন কেন হয়েছিল সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
পেরুর ভিআরএইএম অঞ্চলটি কোকেন উৎপাদন ও মাদক পাচারের জন্য পরিচিত। সেখানে মাদক চক্রের পাশাপাশি সাবেক বিদ্রোহী সংগঠন শাইনিং পাথের অবশিষ্ট সদস্যদের তৎপরতা রয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতেও দেশটির দক্ষিণাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত হয়েছিলেন।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।