
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে চাপে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। কলকাতার তোপসিয়ায় দলটির নির্মীয়মাণ কার্যালয় সিল করে দিয়েছে পুলিশ। ভবনের সামনে বসানো হয়েছে ত্রিস্তরীয় লোহার ব্যারিকেড। পুলিশের নির্দেশ অনুযায়ী সেখানে শুধু নির্মাণকাজ চালানো যাবে। কোনো রাজনৈতিক সভা বা সাংগঠনিক কার্যক্রম করা যাবে না।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী। ৩৬জি তোপসিয়া রোডের পুরোনো ভবনের একাংশে ছয়তলা নতুন ভবন নির্মাণ করা হচ্ছিল। সম্প্রতি সেখানে দলীয় বৈঠকও অনুষ্ঠিত হয়। বিষয়টি কলকাতা পৌরসভার নজরে আসার পর আনন্দপুর থানায় অভিযোগ করা হয়। এরপর বৃহস্পতিবার মধ্যরাত থেকে পুলিশি তৎপরতা শুরু হয়। শুক্রবার রাতে ভবনটি সিল করে দেয়া হয়।
তৃণমূল নেতাদের অভিযোগ। রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে দলীয় কার্যালয়ের কার্যক্রম বন্ধ করার চেষ্টা চলছে। সংসদ সদস্য দোলা সেন দাবি করেছেন। প্রায় ৩০ বছর ধরে জায়গাটি দলের সম্পত্তি এবং তাদের কাছে প্রয়োজনীয় বৈধ নথি রয়েছে।
তবে পুলিশের দাবি। ভবনটির নির্মাণকাজ শেষ হয়নি এবং ব্যবহারের জন্য প্রয়োজনীয় কমপ্লিশন সার্টিফিকেটও নেই। নিরাপত্তার স্বার্থেই পৌরসভার অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
এরই মধ্যে কলকাতায় অন্য দলীয় কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়েও তৃণমূলের অভ্যন্তরে বিভক্তি তৈরি হয়েছে। ফলে তোপসিয়ার ভবন সিল হওয়ার ঘটনায় মমতার অনুসারীদের সাংগঠনিক সংকট আরও বেড়েছে।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।