
সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা হলিমুল হক মিরুকে গ্রেফতার করতে পুলিশের অভিযানে বাধা দেওয়ার অভিযোগে নলুয়া গ্রামে সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এ অভিযানে গ্রামের কয়েকজনকে গ্রেফতার করা হলেও হলিমুল হক মিরুকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তিনি পলাতক রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা হলিমুল হক মিরুকে গ্রেফতারের উদ্দেশ্যে পুলিশ অভিযান চালালে নলুয়া গ্রামের লোকজন পুলিশকে বাধা পরে ধাঁওয়া দেয় । এ ঘটনার পর পুলিশ ওই গ্রামে ব্যাপক অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয় এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপরতা চালানো হয়।
পুলিশের অভিযানে নলুয়া গ্রামের কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তবে অভিযানের লক্ষ্যবস্তু আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা হলিমুল হক মিরুকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তিনি পুলিশের চোখ এড়িয়ে পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে
মোঃ সোহেল রানা,সিরাজগঞ্জ প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।