
স্বৈরাচারী শাসনামলে সুশাসনের অভাবে দেশের মানুষকে চড়া মূল্য দিতে হয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে সাউথ এশিয়ান ফেডারেশন সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্রপতি বলেন, গেল ১৫ বছরেরও বেশি সময় ধরে দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল ও ধ্বংস করা হয়েছে। একই সময়ে অর্থনীতিকে দুর্নীতির দুষ্টচক্রের হাতে ঠেলে দেয়া হয়েছিল।
তিনি আরও বলেন, বর্তমানে অর্থ পাচার রোধ, ব্যাংকিং জালিয়াতি বন্ধ, চুরি হওয়া সম্পদ পুনরুদ্ধার এবং খেলাপি ঋণের বোঝা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।