
দেশে অস্থিরতা ও নাশকতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা নস্যাৎ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পুলিশসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক সহিংসতায় আহত পুলিশ সদস্যদের খোঁজখবর নেন মন্ত্রী এবং তাঁদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক ঘটনায় পুলিশ, র্যাব, এপিবিএন, বিজিবি ও আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাঁদের সাহসিকতা ও দায়িত্ববোধের স্বীকৃতি হিসেবে পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করা হবে।
শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, সাধারণ শ্রমিকেরা মজুরি বোর্ডের ন্যূনতম মজুরির ঘোষণায় সন্তুষ্ট। তবে কিছু ব্যক্তি বিচ্ছিন্নভাবে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এসব অপচেষ্টা সফল হবে না।
হাসপাতালের চিকিৎসাসেবার মান বাড়াতে বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি, আধুনিকায়ন এবং ক্যান্সার ইউনিট চালুর বিষয়েও গুরুত্ব দেন মন্ত্রী।
পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।