সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
প্রায় ৩ দিন পর চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটসাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট‘ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে পতিত ফ্যাসিস্ট শক্তি’ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসিরডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যুপাহাড়সম ব্যর্থতা ঢাকতে বিরোধীদের ওপর দায় চাপাচ্ছে সরকার: জামায়াত আমিরতিন দশকের রেকর্ড পতন ভারতের বন্ডবাজারে, চাপে অর্থনীতিইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, ইঙ্গিত ট্রাম্পেরতেল ছড়িয়ে পড়ার আশঙ্কা, রাস আল-খাইমাহর সব সৈকত বন্ধ ঘোষণাপদ্মা ব্যারেজের উদ্বোধন জানুয়ারি-ফেব্রুয়ারিতে: পানিসম্পদমন্ত্রীপাবনায় শিশু কলি হত্যা: অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে এবার মাটি লুটডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮, মামলা ৪১দিনভর উত্তেজনার পর রাতে দাফন সাঈদীর মামলার বাদীরবাল্যবিবাহ ও ইভটিজিং ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে সভা করা হবে: প্রতিমন্ত্রী১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, পর্যটক প্রবেশে থাকছে সীমা‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য, সেই যুবক ৭ দিনের রিমান্ডে

ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা, সচেতনতার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর

ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা, সচেতনতার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর
ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা, সচেতনতার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ৩০, ২০২৬ ০১:৪৬ অপরাহ্ন

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে রাজধানীর দুই সিটি করপোরেশনসহ সারা দেশে সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। জনগণ সচেতন হলে এবং সঠিকভাবে ওষুধ প্রয়োগ করা গেলে এবার ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে ডেঙ্গুবিষয়ক টাস্কফোর্স কমিটির জরুরি সভা শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, সীমিত সম্পদের মধ্যেই ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। জাপানসহ বিভিন্ন দেশের সহযোগিতায় মশা নিধনের স্প্রে নিয়ে গবেষণাও চলছে। মশা ও লার্ভার বিস্তার ঠেকাতে প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।

সভা শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, এবার সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে পিরোজপুরে। জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে চিকিৎসাধীন অবস্থায় ৯০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন, যা গতবারের তুলনায় প্রায় অর্ধেক।

এ ছাড়া লার্ভার উৎপত্তিস্থল পরিষ্কার রাখা এবং নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।