রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ

মেসিদের লিগে বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের নতুন কীর্তি

মেসিদের লিগে বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের নতুন কীর্তি
মেসিদের লিগে বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের নতুন কীর্তি
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ৩০, ২০২৬ ০১:১৪ অপরাহ্ন

বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলার কাভান সুলিভান মেজর লিগ সকারে (এমএলএস) নতুন ইতিহাস গড়েছেন। ১৬ বছর বয়সী এই ফরোয়ার্ড টানা চার ম্যাচে গোল বা অ্যাসিস্ট করে নতুন কীর্তি গড়েছেন।

শনিবার (২৯ আগস্ট) রাতে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ফিলাডেলফিয়া ইউনিয়নের - গোলের জয়ে একটি গোল করেন সুলিভান। ম্যাচের ৫০তম মিনিটে গোলটি করেন তিনি। চলতি মৌসুমে এটি তার তৃতীয় গোল এবং টানা দ্বিতীয় ম্যাচে গোল।

এমএলএসের ইতিহাসে ১৬ বছর বয়সী কোনো খেলোয়াড় হিসেবে প্রথমবার টানা চার ম্যাচে গোল বা অ্যাসিস্ট করার কীর্তি গড়েছেন সুলিভান। লিগের ইতিহাসে ১৮ বছর বা তার কম বয়সী খেলোয়াড়দের মধ্যে এমন কীর্তি গড়া তৃতীয় খেলোয়াড়ও তিনি। তথ্য ফক্স স্পোর্টসের।

ম্যাচে ফিলাডেলফিয়ার হয়ে মিলান ইলোস্কি নিল পিয়ের আরও দুটি গোল করেন। নিউইয়র্ক রেড বুলসের হয়ে একটি গোল শোধ করেন এরিক ম্যাক্সিম চুপো-মোটিং।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।